রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসায় বিশেষ ছাড়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৭৮)
X

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ার চিকিৎসা নিলে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। 
এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের সকল কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ার-এর সেবায় বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- ইউনাইটেড হেলথকেয়ার-এ সকল প্যাথলজি টেস্টে ২০% ছাড়, রেডিওলজি ও ইমেজিং বিভাগে করা সকল ডায়াগনস্টিক টেস্টে ১০% ছাড় এবং পেশেন্ট ভর্তির ক্ষেত্রে কেবিন ভাড়ায় ৫% ছাড়। 

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সমঝোতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝