রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : ৪৮)
X

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এ ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরীতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।  

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর প্যান ফ্যাসিফিক সোনারগাঁ হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এর আয়োজন করে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা এসকে. বশির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএসবি এর সভাপতি হোসেন সাদাত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো: সাইফুদ্দিন, সিএফএ, জুরী বোর্ডের সদস্য মিস কালওয়ানী শান্তসুকুমার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝