রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুরান ঢাকার প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম   (ভিজিট : ১১২)
X

পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।আজ বুধবার বেলা দেড়টার দিকে লালবাগে ইসলামবাগের চেয়ারম্যানঘাটের ওই গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। রোজিনা আক্তার বলেন, ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় প্লাস্টিকের একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে লালবাগ, হাজারীবাগ ও পলাশী ফায়ার স্টেশন থেকে ২টি করে মোট ৬টি ইউনিট পাঠানো হয়।

পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট যাচ্ছে বলে জানান তিনি।‎ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝