রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেঙ্গল ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদান করেছে মিডল্যান্ড ব্যাংক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ৫৪)
X

মিডল্যান্ড ব্যাংক পরিবার স্থপতি মাজহারুল ইসলাম-এর জীবন ও কর্মের উপর প্রণীত একটি সমন্বিত প্রকাশনার জন্য বেঙ্গল ইনস্টিটিউটকে মোট ১০.০০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। 

ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড থেকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ৫.০০ লক্ষ টাকা প্রদান করা হয় এবং বাকি ৫.০০ লক্ষ টাকা প্রদান করেন মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস-এর গবেষণা ও নকশা পরিচালক মিস নুসরাত সুমাইয়ার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানটি গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বেঙ্গল ইনস্টিটিউট ÒMuzharul Islam: An Architect of TomorrowÓ শীর্ষক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থপতি মাজহারুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত Architect Muzharul Islam Centenary Project-এর অংশ। এই প্রকল্পের আওতায় একটি স্মরণানুষ্ঠান, বক্তৃতা সিরিজ, প্রামাণ্য ভিডিও এবং একটি সমন্বিত প্রকাশনা অন্তর্ভুক্ত রয়েছে, যা ২০২৬ সালের শুরুর দিকে প্রকাশিত হবে। 

ই মহৎ উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে মিডল্যান্ড ব্যাংক পরিবার বেঙ্গল ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান মো. রাশাদুল আনোয়ার এবং ইসলামি ব্যাংকিং ডিভিশনের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান, প্রমুখ।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝