রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৫৫)
X

এসবিএসি ব্যাংক পিএলসিএর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে আজ শনিবার  অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর। 

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক এবং ব্যাংকের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ, উপপরিচালক রবিন চন্দ্র পাল এবং ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ আব্দুল মান্নান। 

সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া। সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ সশরীর ও অনলাইনে প্লাটফরমে অংশ নেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝