রাজধানীতে হাদীকে গুলিবিদ্ধ ও চট্টগ্রামে এরশাদের ওপর হামলা, ফরিদপুরে বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি

রাজধানীর বিজয় নগরে শরীফ ওসমান হাদীকে গতকাল শক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশ্যে গুলিবিদ্ধ করা হয়েছে এবং কয়েকদিন চট্ট্গ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর সন্ত্রাসী হামলায় করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
আজ শনিবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এর সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ নেতৃবৃন্দরা।
বক্তারা হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত উল্লেখ করে দোষীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আ. দৈ./কাশেম




















