বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম  আপডেট: ১১.১২.২০২৫ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৮৫)
X

আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী কৃষ্ণ নন্দীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এই হুমকি দিয়েছেন, ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার। একই সাথে হত্যার হুমকির পাশাপাশি কৃষ্ণ নন্দীকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী।

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন, ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দিয়ে বলেছেন, ‘আমি হিন্দু হয়েও কেন জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি?’

এসময় তিনি আরও বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার চেষ্টা করছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে নিয়ে অপপ্রচার করছে।আমি এসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই। একই সঙ্গে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি।

কৃষ্ণ নন্দী বলেন, জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলীয় বিভাগীয় সম্মেলনের শেষে আমাকে (দাকোপ-বটিয়াঘাটা) খুলনা-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে ঘোষণা করেন। আর এই ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয়, জামায়াত একটি অসম্প্রদায়িক দল। এই দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি কোনো ভেদাভেদ নাই।

তিনি বলেন, আমাকে প্রার্থী করায় সারা দেশের হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু জামায়াত আমাকে মনোনয়ন দেওয়ার পরই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রপাগণ্ডা শুরু করেছে। যা প্রমাণ করে, এটা গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ।

তিনি বলেন, খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। তাকে পরিবর্তন করে আমাকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরপরই তিনি আমাকে সমর্থন করেছেন। আমরা একসঙ্গেই নির্বাচনি প্রচারণার কাজ করছি। আমাদের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি নাই।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝