রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৈষম্যবিরোধী হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি তুহিন গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১১০)
X

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানা এলাকায় মোক্তাকিন বিল্লাহ ও আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

পুলিশের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বর ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে অংশ নেন মো. মোক্তাকিন বিল্লাহ। ঘটনার দিন বিকাল ৪টায় তার মাথায় গুলি লাগে। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।পরের দিন ভোর সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


এ ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় তুহিনকে ৮ নাম্বার এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট রাজধানীর মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেন মো. আশরাফুল ইসলাম। সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হন। 

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গত বছরের ২২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় তুহিনকে ১৮ নাম্বার এজাহারনামীয় আসামি করা হয়েছে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝