মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
মজুরি বৃদ্ধির আন্দোলন: ফতুল্লায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ০)
X

ন্যূনতম মজুরি বৃদ্ধির ধারাবাহিক আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল পৌনে ৩টা থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের নারায়ণগঞ্জের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে না পারেন। শ্রমিকদের সড়কে টায়ার জ্বালাতে দেখা গেছে। এর আগে, জেলা ও দায়রা জজ আদালতের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

দুপুরের দিকে শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছেন- এমন অভিযোগ তুলে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছিলেন, সেই সড়কেই মিছিল করে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

সোমবার দুপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তারা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বিকালে অস্থিরতা তৈরি হয়।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝