ন্যাশনাল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে মঙ্গলবার ÔGreen & Sustainable Finance in BankingÕ শীর্ষক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ডিভিশন ও শাখার প্রায় দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় সেশন পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সাবেক এসোসিয়েট প্রফেসর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক ফ্যাকাল্টি সৈয়দ মোহাম্মদ বারীকুল্লাহ।
ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সৈয়দ জুবায়ের আহমেদ প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন ও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী।




















