রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের দশম বছরে এক ঝলকে পাঁচ সন্তানের মা হলেন গৃহবধূ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ৯৬)
X

চট্টগ্রামে বিয়ের ১০ বছর পর একসঙ্গে পাঁচ শিশুর জন্ম দিলেন এক গৃহবধূ। নবজাতকের মধ্যে দুটি ছেলে ও তিনটি মেয়ে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিজার অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন এনি আক্তার (৩০)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাঁচ নবজাতক সুস্থ ছিল। নগরীর চকবাজার এলাকার বেসরকারি পিপলস হাসপাতালে এই ৫ শিশুর জন্ম হয়। তবে নিরাপত্তার জন্য কাছাকাছি বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, মা ও পাঁচ নবজাতক সুস্থ আছে। তবে তাদের প্রতি নজর রাখা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয় জানিয়ে তিনি বলেন, তিনজনের ওজনও ভালো আছে।


হাসপাতাল সূত্র জানায়, ১০ বছর আগে এনি আক্তারের বিয়ে হলেও ছিলেন নিঃসন্তান। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসাও নিয়েছেন। পরে চিকিৎসা নেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিনের কাছে। তিনি তাদের ইন্ট্রা- ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। আইইউআই করে গর্ভধারণ করেন এনি।

পার্কভিউ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ ছগির বলেন, পাঁচ নবজাতক মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভালো ছিল। আমি বাচ্চাগুলোকে দেখছি। তবে এ ধরনের বাচ্চাগুলো আরও কয়েকদিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা আশাবাদী নবজাতকরা সুস্থ থাকবে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝