রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংক কোরাইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম   (ভিজিট : ৬৩)
X

মিডল্যান্ড ব্যাংক পরিবার কোরাইল বস্তির অগ্নিকাণ্ডে ত্রাণ প্রদানের জন্য দাতব্য সংস্থা সাজেদা ফাউন্ডেশনকে ১০.০০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। 

সামাজিক কল্যাণের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের আওতায় ইসলামী ব্যাংকিং তহবিল থেকে ৫.০০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। বাকি ৫.০০ লক্ষ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা অনুদান দিয়েছেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, সাজিদা ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড পার্টনারশিপস-এর পরিচালক জনাব মুহাইমিন চৌধুরীর হাতে চেকটি হস্তান্তর করেন। 

অনুষ্ঠানটি আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাজের সাধারণ মানুষের প্রতি সামাজিক অঙ্গীকার এবং অন্যান্য বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, মিডল্যান্ড ব্যাংক পরিবার কোরাইল বস্তির অগ্নিকাণ্ডে ত্রাণের জন্য সাজেদা ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের অংশীদারিত্ব ও তহবিল সংগ্রহের সমন্বয়কারী ফারহিন আহমেদ টুইংকেল; মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মোঃ রাশেদ আকতার; সিএফও দিদারুল ইসলাম; সিআরএম এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মো. বজলুর রহমান খান।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝