রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স সার্ভিস বিষয়ক চুক্তি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ৯৭)
X

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (EMI) ডি-লোকাল লিমিটেড-এর সঙ্গে একটি রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। 

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হবে এবং কোটি কোটি গ্রাহকের জন্য দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি  আজ সোমবার (০৮ ডিসেম্বর) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী এবং ডি-লোকাল এর কান্ট্রি ম্যানেজার (এপিএসি) জনাব শায়ন ত্রিপুরা পরষ্পরের সাথে চুক্তিপত্র বিনিময় করেন। ডি-লোকাল-এর পক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোফিয়া গুইসোলফি (ভিপি এপিএসি), এন্ডিকা আলোনসো (গ্লোবাল রেমিট্যান্স ভার্টিকাল লিড) এবং ডেইবি অ্যান বোনিফাসিও (পেআউট স্পেশালিস্ট)।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও সৈয়দ জুবায়ের আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ  মো. আবদুর রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায় সহ অন্যান্য বিভাগের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ। 

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এসময় ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য মাল্টাভিত্তিক নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো যা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও অন্যতম একটি উদ্যোগ। তিনি এই চুক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝