বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নিজ এলাকায় অবমাননার শিকার ফুয়াদ, ভুয়া স্লোগান নিয়ে উত্তেজনা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নিজ নির্বাচনী এলাকায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন। রবিবার দুপুর ১টার দিকে স্থানীয় জনতা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাটি ঘটে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ এক সময় স্থগিত ছিল।


এমন বক্তব্য দেওয়ার পরপরই উপস্থিত জনতা তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং স্লোগান দিতে শুরু করে। উত্তেজনা বাড়তে থাকলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল ব্যারিস্টার ফুয়াদকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, ফুয়াদ সেতু উদ্বোধনের মঞ্চে এসে বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এবং গণমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন যা স্থানীয়দের জন্য ‘অপমানজনক’ বলে মনে হয়েছে। ফলে স্থানীয়রা প্রতিবাদ জানায়।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝