শ্যামনগরে ভুমিহীনদের ওপর হামলায় আহত-২ ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শেখ মেহেদী হাসান ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় ০৯ নং বুড়ি গোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম পোড়াকাটলা গ্রামে গতকাল শনিবার ( ৬ ডিসেম্বর) আনুমানিক রাত ১১ টার দিকে, দীর্ঘদিনের ভোগদখলী ভুমিহীন পরিবারের জমি দখল করতে এসে হামলা চালায় স্ত্রানীয় সন্ত্রাসীরা।
তাদেরকে বাধা দিলে ভুমিহীন পরিবারের মায়া বেগম ও হামিদা বেগমকে মারপিট করে গুরুত্বর আহত করা হয়। আহতরা বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় তাদের পক্ষ থেকে শ্যামনগর থানায় অভিযোগ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
এদিকে আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মায়া বেগম ও হামিদা বেগম ওই ঘটনার বর্ননা দিয়ে বলেন,‘তারা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের পশ্চিম পোড়াকাটলা গ্রামের স্থানীয় ভূমিহীন। বুড়িগোয়ালিনী মৌজায় ০১ নং খাস খতিয়ানে ২৯০০ নং দাগে ১.৫৮ একর জমি রয়েছে। এরমধ্যে কিছু খলা, কিছু উচু ও বসতি শ্রেণির জমি রয়েছে।’
তারা আরো বলেন, ‘এই খাস শ্রেণির সম্পত্তি পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোঃ শওকাত আলী মোল্যার পুত্র মোঃ আফজাল হোসেন সরকারের নিকট থেকে রাজস্ব করাদি পরিশোধ পূর্বক দীর্ঘ ২০ বছর যাবৎ মৎস্য চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসছেন। তারা ভূমিহীন হিসাবে ঐ জায়গার উপর উৎপাদিত মৎস্য আয়ের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন।’
সংবাদ সম্ম্মেলনে আরো জানানো হয়, ‘গত ৬ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে মোঃ আফতাবুজ্জামান সহ স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা মোঃ রুস্তুম আলী ভাড়াটিয়া লোকজন নিয়ে ঐ জমিতে জোরপূর্বক প্রবেশ করে এবং বেড়জাল দিয়ে বিভিন্ন প্রজাতির উৎপাদিত মাছ ধরে নেয়। এসময় আমরা মোছাঃ মায়া বেগম (৪০) পিতা- মৃত গফুর মোল্যা ও মোছাঃ হামিদা বেগম (২৮) স্বামী- মোঃ আফজাল হোসেন, উভয় সাং- পশ্চিম পোড়াকাটলা, উপজেলা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা তাদের অবৈধ কার্যক্রমে বাধা দেয়।’
পরে ক্ষিপ্ত হয়ে মোঃ আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলী সন্ত্রাসী কায়দায় নিরীহ মায়া বেগম এবং হামিদা বেগমকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এমনকি তাদের পড়নের কাপড় চোপড় টানা হেচড়ে নারীদের সম্মান নষ্ট করে। শুধু তা্মোইনয়, অবৈধভাবে দখল করতে আসা আফতাবুজ্জামান ও মোঃ রুস্তুম আলীসহ তাদের লোকজন প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তারা যে কোন উপায়ে এই জায়গা দখল করে নিবে।
তাদেরকে বাধা দিলে খুনজখম করবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে, এমনকি এ এলাকায় থাকতে দিবে না। এই পরিস্থিতিতে তারা লিখিতভাবে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সাথে তারা নিরাপত্তাসহ ন্যায় বিচার ও প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আ. দৈ./কাশেম




















