রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল ব্যাংক ও ‘নগদ’ এর মধ্যে রেমিট্যান্স পেমেন্ট বিষয়ক চুক্তি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম   (ভিজিট : ১০৩)
X

অচিরেই বিদেশ থেকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ‘নগদ ওয়ালেট’-এ রেমিট্যান্সের অর্থ পাঠানো শুরু হবে। সেক্ষেত্রে ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা তাঁদের স্বজনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ ‘নগদ ওয়ালেট’ এর মাধ্যমেও উত্তোলন করতে পারবেন। 

গত বুধবার রাজধানীর বনানীস্থ ‘নগদ’ এর প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ‘নগদ’ এর মাঝে রেমিট্যান্স পেমেন্ট বিষয়ক সংশ্লিষ্ট একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ‘নগদ’ এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানটিতে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ‘নগদ’ এর সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস ও রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে রেমিট্যান্স সেবার আওতাভুক্ত করতে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে উল্লেখ করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ‘নগদ’ এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ তাঁদের নিজ নিজ বক্তব্যে এই চুক্তির মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝