সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশান রিপোর্ট উন্মোচন করেছে প্রাইম ব্যাংক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ৫৯)
X

টেকসই উন্নয়ন রিপোর্ট ও ক্লাইমেট অ্যাকশান রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ রিপোর্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক দায়িত্বশীল এবং জলবায়ু সচেতন ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এ সময় তিনি প্রাইম ব্যাংকের টেকসই যাত্রা সম্পর্কে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি রেগুলেটরের প্রত্যাশা তুলে ধরেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা হাসান ও. রশীদ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান; ডিএমডি ও সিআরও জিয়াউর রহমান; বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ও সিএসআর অংশীদারগণ। 

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ ব্যাংকের দীর্ঘমেয়াদী টেকসই লক্ষ্য ও বৈশ্বিক জলবায়ু অগ্রাধিকারগুলির সাথে প্রাইম ব্যাংকের কৌশলগত সঙ্গতি তুলে ধরে বলেন, “আমাদের ব্যবসার মূল ধারণার সাথে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করা প্রচেস্টা এবং একটি সবুজ ভবিষ্যত গঠনে আমাদের সম্মিলিত দায়িত্ব প্রতিফলিত হয়েছে এই রিপোর্টে।” 




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝