রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১০৪)
X

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব সৈয়দ মিজানুর রহমান। তিনি বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) যোগদান করেন।

আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন রহমান, মেঘনা ব্যাংকে যোগদানের পূর্বে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তাঁর কর্মজীবন শুরু করেন, যা পূর্বে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের পূর্বে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকো-তে দায়িত্বপালন করেন।

পরবর্তীতে জনাব রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। দীর্ঘ এই পথচলায় জনাব রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং ভারতসহ দেশ এবং বিদেশে অসংখ্য পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন।

জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝