রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্জুমান মাফিদুল ইসলামকে মিডল্যান্ড ব্যাংকের এ্যাম্বুলেন্স প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

মিডল্যান্ড ব্যাংক সামাজিক দায়বদ্ধোধাতা কর্মসুচীর (সিএসআর) আওতায় দেশের অন্যতম সেচ্ছাসেবী প্রতিষ্ঠান আন্জুমান মফিদুল ইসলাম-কে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে। 

ব্যাংক সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তার সম্পৃক্ততার অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন ফান্ড হতে এই এ্যাম্বুলেন্সটি প্রদান করে। 

আজ বৃহস্পতিবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আন্জুমান মফিদুল ইসলাম -এর ট্রাস্টি ও সহ সভাপতি সর্ব মোহাম্মদ আজিম বকস এবং আলহাজ্ব মোহাম্মদ আসলাম এর নিকট এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান। এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন আন্জুমান মফিদুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকতা বৃন্দ ।

আন্জুমান মফিদুল ইসলাম ঢাকা মহনগরীতে বিনা মূল্যে এ্যাম্বুলেন্স সেবা প্রদান করে থাকে। অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন আন্জুমান মফিদুল ইসলাম -এর যুগ্ম পরিচালক  (শাখা কার্যক্রম) সৈয়দ লোকমান আহমেদ ব্যাংকের হেড অব রিটেল ডিষ্ট্রিবিউশন এন্ড চিফ ব্যাঙ্কেসুরেন্স অফিসার মোঃ রাশেদ আকতার, সিএফও দিদারুল ইসলাম, হেড অব সিআরএম মোঃ বজলুর রহমান খান, হেড অব জেনারেল সাভিসেস নকুল চন্দ্র দেবনাথ সহ  উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝