রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ১১১)
X

২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ  দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ২৫টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি গত ২৩ নভেম্বর-১ডিসেম্বর রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচিতে অনুষ্ঠিত হয়। 

এবারও আইজেএসও-তে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে ছয়জনই পদক অর্জনের গৌরব অর্জন করেছে। ১ ডিসেম্বর কৃষ্ণ সাগর তীরবর্তী এক কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের পদক তুলে দেয়া হয়।  

বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম  শ্রেণীর শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী বিহান পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী এইচ এম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম  শ্রেণীর শিক্ষার্থী নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম  শ্রেণীর শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহ্। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৫টি দেশের সাথে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করেছে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝