রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে খামারিদের মাঝে হাঁস বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম  আপডেট: ০৪.১২.২০২৫ ৪:২৯ পিএম  (ভিজিট : ১১৭)
X

ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ফরিদপুর,  মানিকগঞ্জ, ঢাকা,মুন্সীগঞ্জ, রাজবাড়ী,  মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে হাঁস, খাদ্য সহ প্রয়োজনীয় উপকরণ  বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডা এ কে এম আসজাদ।

বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর)  বেলা ১১টায় জেলা প্রাণীসম্পদ অফিসে সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা মো মিজানুর রহমান এর সভাপতিত্বে ৪৫ জন সুফলভোগী পরিবারকে ২১ টি করে হাস প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে হাসের ঘর তৈরির জন্য ৮৮০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৪৫ জন খামারিদের ২১ টি হাস,  হাসের ঘর তৈরির বাবদ ৮৮০০ টাকা এবং প্রত্যেক সুফলভোগীদেরকে ৭৫ কেজি করে হাসের খাদ্য দেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে ৩ বার দেয়া হবে। 

প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রাণীসম্পদ অফিসার ডা এ কে এম আসজাদ জানান,  প্রাণীসম্পদ অফিসের এ কার্যক্রম / প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের সবিধাবঞ্চিত পরিবারদের স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা মিটবে এবং তারা স্বাবলম্বী হবে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝