রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্যামনগরে আটুলিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
শেখ মেহেদী হাসান ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ৭:৫৫ পিএম  (ভিজিট : ৫১৮)
X

আজ বুধবার ( ৩ ডিসেম্বর) বিকাল  ৩ টায় সাতক্ষীরা জেলার, শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নে  ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সহযোগিতায় ও উৎসর্গ সোসাইটির বাস্তবায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আব্দুর রউফ। পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ ও গাজী মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জিএম শহিদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিএম নবাব আলী, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা আবুল রাসেল, উৎসর্গ সোসাইটির নির্বাহী সদস্য মফিজুল ইসলাম, সমাজসেবক রবিউল ইসলাম, জিএম মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবী সংগঠন এসএসটির সভাপতি সাইদুল ইসলাম, হাফিজুর রহমান, ওলিয়ার রহমান সহ এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিতরা।  শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা উৎসর্গ সোসাইটি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝