রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আমার দেশের ৩৫ কোটি টাকার ক্ষতি: পুনঃপ্রকাশে সরকারের সহযোগিতা চেয়েছেন মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৭:৫১ পিএম  আপডেট: ১৮.১০.২০২৪ ৮:১৭ পিএম  (ভিজিট : ২২৬)
X

আগামী ডিসেম্বরের মধ্যে ‘দৈনিক আমার দেশ’ জাতীয় দৈনিকটি পুনঃপ্রকাশের টার্গেট নিয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমার দেশের ছাপাখানা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ছাপাখানার প্রিন্টিং মেশিনের ২৫ কোটি এবং পত্রিকাটির অন্যান্য উপকরণ হারানোর ১০ কোটি টাকাসহ মোট ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।’

‘দৈনিক আমার দেশ ভালভাবে প্রকাশের জন্য সরকারের সহায়তা চেয়েছেন তিনি। আজ শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান  সাংবাদিকদের এই তথ্য জানান । তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিকটি ছাপার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ সরকার ২০১০ সালের ১ জুন পত্রিকাটির লাইসেন্স বাতিল করে পত্রিকাটির সাংবাদিক ও কর্মীদের বেকার করে দেয়।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমার দেশের ছাপাখানা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ছাপাখানার প্রিন্টিং মেশিনের ২৫ কোটি এবং পত্রিকাটির অন্যান্য উপকরণ হারানোর ১০ কোটি টাকাসহ মোট ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।’তিনি বলেন,‘নতুন ছাপাখানা বসাতে এবং দৈনিকটি নতুন করে প্রকাশের প্রস্তুতি নিতে সময় লাগবে। তবে দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় আমার দেশ পত্রিকার প্রয়োজন।’

মাহমুদুর রহমান বলেন,‘আমি আমার দেশ পত্রিকাটি আপনাদের জন্য ফিরিয়ে আনব এবং দৈনিকটি আবারও জনগণের পক্ষে কথা বলবে। ভারতীয় আধিপত্য ও লুটেরাদের বিরুদ্ধে কথা বলবে।’আমার দেশ সম্পাদক বলেন, আমার দেশ পরিবার কর্পোরেট স্বার্থ ও যেকোনো রাজনৈতিক দলের স্বার্থের বাইরে থাকবে। এটা দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবে। তিনি বলেন,‘তাই  যত তাড়াতাড়ি সম্ভব আমার দেশ পত্রিকার  যাত্রা পুনরায় শুরু করা দরকার।’

জাতীয় প্রেসক্লাবের (জেপিসি) সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজে সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝