রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ভ ভ্যান–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৭:৪১ পিএম  (ভিজিট : ১১০)
X

 ফরিদপুরের ভাঙ্গায়  কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে  এক ফল ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন।  গতকাল সোমবার (১ লা ডিসেম্বর)   সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের  উপজেলার  বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা  থেকে ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের কাভার্ড ভ্যানের সাথে  ফরিদপুর থেকে ভাঙ্গাগামী কমলা বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হতাহতের এ ঘটনা ঘটে।  সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার খাদে পড়ে গেলে  পিকআপ ভ্যানে থাকা ফল ব্যবসায়ী, নিহত হয়।  নিহত ব্যাক্তি চুয়াডাঙ্গা  জেলার জীবননগরের ধোপাখালি গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে। 

দুর্ঘটনায় পিকআপের চালক আশিকুল ইসলাম (২৯), আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে  

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন জানান, কাভার্ড ভ্যান–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। 
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝