রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ৮:৪৩ পিএম  (ভিজিট : ১৩০)
X

মেহেরপুরের গাংনীতে অনুমোদনহীন অবৈধ ইটভাটা গুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার  (০১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার থানা সড়কের দোয়েল ইটভাটা,উপজেলার ভাটপাড়া এলাকার রিপন ব্রিকস ও পশ্চিম মালসাদহ-হিজলবাড়ীয়া সড়কের সুপার ব্রিকস ইটভাটাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

এসময় দােয়েল ইটভাটার চিমনি, রিপন ইটভাটা ও সুপার ইটভাড়ার সাজানাে ইট ভেঙ্গে দেওয়া হয়। পর্যায়ক্রমে অবৈধ ভাটাগুলোতে অভিযান চালানো হবে বলেছেন জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা । তবে প্রাথমিকভাবে ড্রাম চিমনি ব্যবহারকৃক ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার।কিন্তু কিছু ভাটামালিক অবৈধভাবে এই চিমনি ব্যবহার করে আসছে।তাই অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।১টি ইটভাটা ভাঙা হয়েছে।২টির রাউন্ড ভাঙা হয়েছে। আরও একটিতে অভিযান চালানো হবে।পর্যায়ক্রমে এ অভিযান চলমান থাকবে।

এসময় পরিবেশ অধিদপ্তরের মেহরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝