রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কমার্স ব্যাংক ও এফএসিডি-সিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২৭০)
X

বাংলাদেশ কমার্স ব্যাংক (বিসিবিএল) ও Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD- CAB)  এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ সোমবার অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোঃ মহসিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । শেখ আশ্বাফুজ্জামান এফসিএ-পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান, বিসিবিএল; মোঃ জহিরুল আলম- উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিসিবিএল; মোঃ জুলফিকার আলী জুয়েল-সভাপতি, FACD- CAB; মোঃ মেহেদি হাসান-সাধারণ সম্পাদক, FACD- CAB; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জিয়াউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) বিসিবিএল। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল আলম এবং FACD- CAB এর পক্ষে এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ জুলফিকার আলী (জুয়েল) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এবং FACD- CAB  এর  নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় FACD- CAB এবং বিসিবিএল যৌথভাবে বিদেশগামী ছাত্রছাত্রীদের ব্যাংকিং সহযোগীতার ক্ষেত্রে  একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।   



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝