রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইপিডিসি’র গাড়ি বহরে যুক্ত হলো বিওয়াইডি সিলায়ন ৬ পিএইচইভি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ৯৪)
X

টেকসই ভবিষ্যতের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের অফিসিয়াল গাড়ি বহরে যুক্ত করেছে অত্যাধুনিক প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বিওয়াইডি সিলায়ন ৬। 

চলতি বছরের শুরুতে কর্পোরেট হেড-অফিসে ইভি চার্জিং স্টেশন স্থাপনের পর এটি প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে এই সহযোগিতা পরিচ্ছন্ন ও জ্বালানি-সাশ্রয়ী পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

একই সঙ্গে এটি জীবাশ্ম জ্বালানির দায়িত্বশীল ব্যবহার এবং বাংলাদেশকে ধীরে ধীরে টেকসই মোবিলিটির দিকে অগ্রসর করতে সহায়তা করবে। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ইতোমধ্যেই সবুজ উদ্ভাবনকে কার্যক্রমে অন্তর্ভুক্ত করে উদাহরণ তৈরি করছে। 

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমাদের কাছে টেকসই উন্নয়ন কেবল প্রতিশ্রুতি নয়, আমরা বিষয়টি মনে প্রানে ধারণ করি। গাড়ি বহরে বিওয়াইডি সিলায়ন ৬ পিএইচইভি যুক্ত করা জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর একটি কার্যকর পদক্ষেপ। আমরা আশা করি, এই অংশীদারিত্ব অন্য প্রতিষ্ঠানগুলোকেও কর্মী ও পরিবেশের স্বার্থে টেকসই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে।”


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝