রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৪ পিএম   (ভিজিট : ১১১)
X

আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ স্থানান্তরিত হয়ে ঢাকা চেম্বার ভবনে আজ থেকে রোববার কার্যক্রম শুরু করেছে। 

নতুন শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। 


অনুষ্ঠানে বক্তব্য দেন ডিসিসিআই এর সেক্রেটারি ড. এ.কে.এম. আসাদুজ্জামান পাটোয়ারী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, মার্ক এসোসিয়েটস (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুসতাক কাদের এবং হাইটেক প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ এর চেয়ারম্যান সৌমিত্র চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন, মতিঝিল শাখার প্রধান মোঃ ফখরুজ্জামান চৌধুরী, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোঃ অলিউল্লাহ প্রমুখ। 

শাখা স্থানান্তর অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘মতিঝিল শাখা’র নতুন ঠিকানা- ঢাকা চেম্বার ভবন (২য় তলা), হোল্ডিং- ৬৫-৬৬, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।





Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝