বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চুক্তি করেছে কোয়ালিটি ফিডস লি.
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম   (ভিজিট : ৬৮)
X

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর  কাছ থেকে পে-রোল ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাণী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড। 

সম্প্রতি ঢাকায় কোয়ালিটি ফিডস-এর কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি। এই চুক্তির আওতায় কোয়ালিটি ফিডস লিমিটেড প্রাইম ব্যাংক-এর কাছ থেকে পে-রোল ব্যাংকিং সেবার পাশাপাশি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুবিধা উপভোগ করতে পারবে। 

একই সাথে প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা উপভোগ করতে পারবে কোয়ালিটি ফিডস লিমিটেড। এছাড়াও তারা দেশের অভ্যান্তরে সব লেনদেন সম্পন্ন করতে প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবে এবং দেশব্যাপী বিস্তৃত প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যে সেলস কালেনশন করতে পারবে। 


এই চুক্তির আওতায়, লেনদেনে দক্ষতা এবং স্বচ্ছতা বাড়াতে এমআইএস রিপোর্টিং এবং সমন্বয় ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝