রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৬৩)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে জেলা সদরের আলুকদিয়ায় প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান ২০১ জন কৃষকের মাঝে মোট ২ কোটি ৫৩ লাখ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষকদের আর্থিক সহায়তা ও বিনিয়োগ সেবা আরও সহজ করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। 

কৃষক যাতে সময়মতো প্রয়োজনীয় অর্থ সহায়তা পান এবং উৎপাদন বৃদ্ধি হয় সে লক্ষ্যেই আমাদের কৃষি বিনিয়োগ কর্মসূচি পরিচালিত হ। টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে কৃষিখাতে বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আল রাজী, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জেসমিন আরা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মুঃ শরিফুল ইসলাম। 








Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝