রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
কৃষকদের ক্যাশবিহীন লেনদেনে ব্র্যাক ও বিকাশের কর্মশালা
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৩৭)
X

কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি প্রতিদিনকার আর্থিক লেনদেনকে ক্যাশবিহীন, সহজ ও নিরাপদ করতে উত্তরবঙ্গে কৃষকদের জন্য যৌথ কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ও বিকাশ। বিকাশ-এর মতো ডিজিটাল আর্থিক সেবাকে কাজে লাগিয়ে কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক কৃষকদের নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। 

সম্প্রতি ৮৭৫ জন কৃষকের অংশগ্রহণে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এধরনের তিনটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়।

গ্রামীণ অর্থনীতিতে আর্থিক সেবার সীমিত সুযোগ এবং নগদ লেনদেনের ঝুঁকি ও ঝামেলা এড়িয়ে কৃষকরা এখন চাইলেই প্রয়োজনীয় সব আর্থিক সেবা ঘরে বসেই গ্রহণ করতে পারছেন। বিকাশ আকাউন্টের মাধ্যমেই এসব সেবা দিনে-রাতে ২৪ ঘণ্টা গ্রহণ করার পাশাপাশি তাঁরা তাদের নিজেদের আর্থিক ব্যবস্থাপনায়ও আরও স্বাবলম্বী ও স্বাধীন হবেন।

প্রশিক্ষণে, বিকাশ ওয়ালেট খোলা, পিন সেটআপ ও এর গোপনীয়তা রক্ষা, প্রতারণা প্রতিরোধের উপায়, অ্যাপ ও ইউএসএসডি কোড ব্যবহার করে প্রতিদিনকার প্রায় সব ধরনের লেনদেন, এবং এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ-আউটের পদ্ধতি ও খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া, সময়মতো টাকা গ্রহণ ও আর্থিক পরিকল্পনা সহজ করতেও কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়।

কৃষকদের ডিজিটাল লেনদেনে দক্ষ করে তোলা শুধু তাদের আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং দেশের কৃষি খাতকে প্রযুক্তি-নির্ভর ও আধুনিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটাচ্ছে এবং সাধারণের দোরগোড়ায় প্রয়োজনীয় সব আর্থিক সেবাকে পৌঁছে দিয়ে জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করছে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝