রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে আহত ২৫
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১১:৩৯ পিএম  (ভিজিট : ৯৫)
X

ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে এলাকা রনক্ষেত্রে পরিনত হয়েছে। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ৪ ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত  ২৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি ও বালিয়া গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় গ্রাম্য দলপক্ষ নিয়ে বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর ও খন্দকার আজাদ গ্রুপের সাথে আড়ুয়াকান্দী গ্রামের নুরু মাতুব্বর গ্রুপের দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিলো। এরই সুত্রধরে শনিবার সকালে দুইগ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চারঘন্টা চলে এই সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া।  এসময় উভয় গ্রুপের ১৫টি বসতঘর ভাংচুর করে সয়ঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় গ্রুপের প্রায় ২৫ ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, গট্টি বালিয়া এলাকায় সকাল থেকেই সংঘর্ষ বাঁধে। এটা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষন চেষ্টা করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝