রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর- ১ আসনে বিএনপির মনিরুজ্জামান মোটর শোভাযাত্রা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৭:০৯ পিএম  (ভিজিট : ১৩৫)
X

ফরিদপুর ১ আসনভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় মটর শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী তিনি।

আজ শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে বোয়ালমারী হয়ে বিকেলে আলফাডাঙ্গা পৌছান।  পরে বিকল্প পথ দিয়ে আবার কামারখালিতে ফিরে আসেন। এ সময় তিনি বোয়ালমারী চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে পথসভা করেন।

পথসভায় বক্তব্য দানকালে মোঃ মনিরুজ্জামান বলেন,  বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মমত্ব দিয়ে রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর তার উপরে নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু দেশের প্রতি ভালোবাসায় তিনি কখনোই দেশত্যাগ করেননি অন্যায়ের সাথে আপোষ করেননি। 

এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়ার আহ্বান জানান। বিএনপি নেতার এ মোটর শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝