রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে পাটবীজ বিক্রয় সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৮:০৯ পিএম  (ভিজিট : ১১৪)
X

ফরিদপর বীজ বিপণন অঞ্চলের পাটচাষি, বীজ ডিলার ও ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পাটবীজ বিক্রয় তরান্বিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি এর চেয়ারম্যান (গ্রেড-১) মো: রুহল আমিন খান। 

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) এর যুগ্মসচিব মো: মজিবর রহমান। কর্মশালায় কি নোট পেপার উপস্থাপন করেন মহাব্যবস্থাপক (পাটবীজ) দেবদাস সাহা। 

কর্মশালায় আসন্ন বীজ বিপণন মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালিন উচ্চ ফলনশীল সিভিএল-১ (দেশি), বিজেআরআই তোষা পার্ট-৯ (সবুজ সোনা) ও বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট-১ সহ জনপ্রিয় পাটের জাত জেআরও-৫২৪ এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় আরো জানানো হয়, বিএডিসি চলতি মৌসুমে এই জাতীয় দুই হাজার মে. টন বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। জেআরও-৫২৪ জাতটির জীবনকাল কম ও ফলন বেশী হওয়ায় আমাদের দেশের পাট চাষিদের নিকট অতি জনপ্রিয়। এই জাতটি চাষ করে একই জমিতে পাট কেটে আমন ধান চাষ করা যায়।

 চলতি বছর কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষি প্রণোদনার আওতায় একশত মে.টন, পাট অধিদপ্তরের মাধ্যমে সাতশত মে.টন পাটবীজ বিনামূল্যে এবং অবশিষ্ট বারোশত মে.টন প্রতি কেজিতে ১০০ টাকা ভর্তুকিমূল্যে ডিলারদের মাধ্যমে পাটচাষিদের নিকট বিক্রয় করা হবে।

আ. দৈ.কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝