শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের এমডি হলেন খালিদ মাহমুদ খান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

মো. খালিদ মাহমুদ খান সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  যোগদান করেছেন। 

সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. - এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার ২৬ বছরের কর্মজীবনে তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এই তিনটি গুরুত্বপূর্র্ণ শাখায়, শাখার ম্যানেজার হিসেবে সফলভাবে ১৩ বছর দায়িত্ব পালন করেন।

মো. খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। 

মো. খালিদ মাহমুদ খান কর্পোরেট, স্থানীয় কর্পোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা।

তিনি বহু দেশীয়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা তাকে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তুলেছে।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝