রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ৯১)
X

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র উদ্যোগে মঙ্গলবার ২০২৫ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক। 

ড. মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক পরিচালন কার্যক্রমে শরি‘আহ অনুশীলনের গুরুত্ব ও তাৎপর্য  তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন। 

শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কে. এম. রহমাতুল্লাহ শাখাসমূহের শরি‘আহ পরিপালন বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশরেন মুরাকিবগণ ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝