রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৭৫)
X

পূবালী ব্যাংক পিএলসি রিটেইল বিজনেস ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন-২০২৫ সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম। 

সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধানগণ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা ১৩ জন সিএলএস এজেণ্টদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, প্রাইভেট কার ও মোটরসাইকেল প্রদান করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এই সম্মেলনের মাধ্যমে সিএলএস এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবা উন্নয়ন, ঋণ বিতরণ ব্যবস্থার স্ব”ছতা বৃদ্ধি এবং নেটওয়ার্ক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সিএলএস সেবাকে আরও আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক করতে ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। পূবালী ব্যাংক সবসময় কর্মদক্ষতা, সততা ও সহযোগিতাকে মূল্যায়ন করে। আজকের সম্মাননা তাদের অনুপ্রেরণা বৃদ্ধি করবে এবং ব্যাংকের প্রবৃদ্ধি আরও বেগবান হবে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝