রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধোবাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ধোবাউড়া প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৩১)
X

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ২৫ নভেম্বর (মঙ্গলবার) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপার্সনের আশু রোগমুক্তি কামনা ছাড়াও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।


ধোবাউড়া বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার বাদ আসর উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল। 

আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক যুবদল নেতা কবিরুল ইসলাম, নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝