বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কুষ্টিয়া শ্রমিক দল নেতার লাশ ফরিদপুরে পদ্মা থেকে উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৫:১৮ পিএম  (ভিজিট : ৬৪)
X

পদ্মা নদীর ফরিদপুর জেলা কবিরপুর খেয়াঘাট পয়েন্ট থেকে সোমবার দিবাগত রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করে জেলার নৌ পুলিশ।
রাতে উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় মিলে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর)।

নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবেদুর রহমান আন্নু।  সে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের পুত্র। 
তিনি জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সাথে থাকা মোবাইল ফোনে সিমকার্ড দিয়ে পরিবারের নম্বরে ফোন দেয়া হলে মঙ্গলবার  তারা এসে লাশ সনাক্ত করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান,  আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে তিনি কুষ্টিয়ার পদ্মানদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন। কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়রী করেন তার স্ত্রী। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝