রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ভেজাল কীটনাশক কারখানা, ১ বছরের সাজা লাখ টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৫:০৯ পিএম  (ভিজিট : ৭৫)
X

ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক মো. দাউদ মোল্যাকে (৩৫) আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 জানা যায়, অভিযুক্ত দাউদ মোল্যা মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার পুত্র। প্রায় এক বছর আগে তিনি বাগাট উত্তরপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করেন এবং সেখানেই গোপনে গড়ে তোলেন এই ভেজাল কীটনাশক তৈরির কারখানা। কৃষি কাজে ব্যবহারের জন্য তিনি দীর্ঘ দিন ধরে ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাত করে আসছিলেন, যা ব্যবহার করে এলাকার বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল  সোমবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্তকে
১ বছরের কারাদণ্ড এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক ও তৈরির সরঞ্জামসহ দাউদ মোল্যাকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। জনস্বার্থ ও কৃষকদের সুরক্ষায় তাকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দরা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝