রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইবিসিএফ টাস্ক কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম   (ভিজিট : ১১৭)
X

আইবিসিএফ এর টাস্ক কমিটির ৪৩তম সভা গত বৃহস্পতিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের সভা কক্ষে রুমে অনুষ্ঠিত হয়। 

সভায় আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিসিএফ এর অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা। 

সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্দেশিত ইসলামী ব্যাংক ও কনভেনশনাল ব্যাংকের বাণিজ্য ও ঋণ সুবিধার উপর এক্সাইস ডিউটি/শুল্ক কর্তনসংক্রান্ত বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা, সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবস্থা সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার কার্যক্রম জোরদার করা এবং অর্ধবার্ষিকী নিউজলেটার প্রকাশনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় টাস্ক কমিটির সদস্যদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর প্রশাসক বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংক পিএলসি এর প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির সহযোগী প্রশাসক মোঃ কাউসার পাঠান উপস্থিত ছিলেন।  


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝