বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
অর্থ আত্মসাতের নতুন অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’র সঙ্গে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গনেও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের অভিযোগ উঠেছে।

কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকা নেওয়া সত্ত্বেও তা ফেরত দিচ্ছেন না তিশা। সিনেমাটির প্রযোজক শরীফ খান জানিয়েছেন, ভিসা জটিলতার অজুহাত দেখিয়ে তিশা শেষ মুহূর্তে শুটিং থেকে সরে দাঁড়ান, তবে তদন্তে বেরিয়েছে ভিন্ন গল্প।

প্রযোজক জানান, তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। চরিত্রের জন্য প্রথমে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম এবং পরে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা দেওয়া হয়, যা ফেরত দিচ্ছেন না অভিনেত্রী।


ভিসা স্লট ও শিডিউল নিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে প্রযোজককে শুটিং শিডিউল পরিবর্তন করতে হয়েছে, যা বড় ক্ষতির কারণ হয়েছে। তিশা শাকিব খানের ‘সোলজার’ সিনেমার জন্য কলকাতার কাজ পিছিয়ে দিতে চাইলে প্রযোজকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

প্রযোজক উল্লেখ করেন, “সিনেমা থেকে বাদ পড়ার পর তিনি আমার টাকাটা ফিরিয়ে দেননি। ডকুমেন্টস চাইলেও ২০-২৫ দিন ঘুরিয়ে ফেরত দিয়েছেন। টাকার বিষয়ে নীরব রয়েছেন।”

অন্যদিকে খায়রুল বাসারের পেশাদারিত্বের সঙ্গে তুলনা করলে দেখা যায় উল্টো চিত্র। খায়রুল বাসার নিজেই চরিত্র থেকে সরে দাঁড়ান এবং অগ্রিম টাকা ফেরত দেন। তিশার জায়গায় বর্তমানে উড়িষ্যার অভিনেত্রী শিবানী সঙ্গীতা নেওয়া হয়েছে।

পরপর প্রতারণার অভিযোগের কারণে তানজিন তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিনেত্রীর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যোগাযোগে আসেননি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝