রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংক পিএলসি.’র বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ৫৩)
X

উৎকর্ষ ও উদ্ভাবনের ঐতিহ্য নিয়ে পূবালী ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিতকল্পে পূবালী ব্যাংক পিএলসি.’র ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ সম্প্রতি প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক, নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক আ ন ম মইনুল কবির। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মোঃ মনজুরুল ইসলাম মজুমদার। পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের জয়েন্ট ডিরেক্টর মোসা. নাজমিন নাহার ও ডেপুটি ডিরেক্টর রবিন চন্দ্র পাল । 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ ন ম মইনুল কবির তাঁর বক্তব্যে বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা আজকের ব্যাংকিং খাতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই ধরনের সম্মেলন আমাদের ঝুঁকি মোকাবিলায় সঠিক দিকনির্দেশনা প্রদান এবং আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও নিরাপদ করতে সহায়তা করবে। তিনি পূবালী ব্যাংক পিএলসিকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝