রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউসিবিতেই পাওয়া যাবে ইন্সুরেন্স
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ৬৬)
X

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বীমা সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা ইউসিবির যেকোনো শাখা থেকে এই সুবিধা নিতে পারবেন। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকাসুরেন্স পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সেলিম, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ইউসিবি, জীবন বীমা ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এক প্ল্যাটফর্মে কাজ শুরু করায় দেশের বীমা সেবায় নতুন দরজা খুলেছে। 

এখন গ্রাহকরা আগের তুলনায় আরও সুবিধাজনকভাবে বীমা সেবা নিতে পারবেন। অতিরিক্ত সচিব ও জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহিবুজ্জামান বলেন, ইউসিবি ব্যাংকাসুরেন্স চালুর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে—এটা সত্যিই প্রশংসার যোগ্য। দেশের মানুষ এখন বেশি রোজগার করছে, ফলে ব্যাংকিংয়ের পাশাপাশি বীমা নেওয়ার প্রয়োজনিও বেড়েছে। 

ব্যাংক ও বীমা কোম্পানি একসাথে কাজ করায় গ্রাহকরা এখন আরও সহজে বীমা সুবিধা পাবেন। এতে মানুষের আস্থা বাড়বে এবং অনেক পরিবার আর্থিক সুরক্ষা পাবে বলেও তিনি আশা করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝