রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক ক্ষতি হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ৩:৫৯ পিএম  (ভিজিট : ৯৯)
X

ঐতিহাসিক ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক ক্ষতি হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, আজকের আকষ্মিক ভূমিকম্পে  পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করে। ভবনের কোনো ক্ষতিসাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি।


 খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়া হয়।

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

 বারিধারা ব্লক-এফ, রোড-৫-এ একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কি না তা জানা যায়নি।


 সূত্রাপুর স্বামীবাগ ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে।

 প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি নাই।

 কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা-বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এছাড়া দেশে আরো অনেক এলাকায় ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা এবং সড়কে ক্ষয়ক্ষতির খবরা পাওয়া যাচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝