রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূমিকম্পের পর জনগণের উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:১৯ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ১:২২ পিএম  (ভিজিট : ৬৭)
X

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মসদ ইউনূস দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জনমনে তৈরি উদ্বেগের প্রেক্ষিতে জনগণের উদ্দেশে বার্তা দিয়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) চিফ আডভাইজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনি এই বার্তা প্রকাশ করেন।

তিনি লেখেন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর মানুষের আশঙ্কা ও আতঙ্কের বিষয়টি সরকার গুরুত্তের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির সার্বিক মূল্যায়ন চলছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ বিভিন্নস্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে।

তিনি সবাইকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলে উল্লেখ করেন ড. ইউনূস। সবশেষে তিনি লেখেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝