রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইতিহাসে নজিরবিহীন বড় ধরনের ভূমিকম্পে নিহত-৩, আহত অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:১২ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ১:১৬ পিএম  (ভিজিট : ৮২)
X


বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বড় ধরনের ভূমিকম্পে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন অর্ধশতাধিক।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে সকালে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।


ভূমিকম্পে শিশু হাসপাতালে কাঁদছেন এক মা। আজ শুক্রবার সকালেছবি : তানভীর আহাম্মেদ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

টেলিফোনে হতাহতের এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। সরজমিনে সকালে দেখা যায়, কসাইটুলিতে ২২/সি কেপিগোজ স্ট্রিট গলিতে রক্ত পড়ে আছে। পাঁচতলা ভবনে ভেঙে পড়া রিলিং সরাচ্ছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সজিব নামের একজন প্রথম আলোকে জানান, ‘ভমিকম্পের সময় সবাই ছুটাছুটি করছিল। পরে এখানে একজন শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস ঢাকা সদর জোন ১ এর জোন কমান্ডার এনামুল হক বলেন, ভবনের ভেতরে কেউ আটকা আছে কি না তাঁরা খোঁজ করছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝