ন্যাশনাল ব্যাংকের সোনাডাঙ্গা উপশাখার উদ্যোগে “আর্থিক সাক্ষরতা দিবস ২০২৫” উদযাপন
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর সোনাডাঙ্গা উপশাখার উদ্যোগে সেন্ট জনস্ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক নির্দেশিত “আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫” উদযাপন করা হয়। গত সোমবার অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ মোট ৯০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক জনাব কাজী মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিন্সিপাল অফিসার ও সোনাডাঙ্গা উপশাখার ইনচার্জ রোজী ডায়েস।
এছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট জনস্ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকমণ্ডলী, ছাত্র–ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক সোনাডাঙ্গা উপশাখার পক্ষ থেকে সকল শিক্ষক, ছাত্র–ছাত্রী ও অভিভাবকদের মাঝে ন্যাশনাল ব্যাংকের মনোগ্রামযুক্ত কলম উপহার প্রদান করা হয়।




















