রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিমান বন্দরের রানওয়েতে শেয়াল, ফ্লাইট বিলম্ব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৯:১২ পিএম  (ভিজিট : ১৫৯)
X

হঠাৎ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ঢুকে পড়েছে শেয়াল। ফলে ইউএস বাংলার ফ্লাইটটি ২৬ মিনিট বিলম্বে ঢাকার পথে উড়াল দিতে হয়েছে। তবে বিমানটি উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রানওয়েতে চলে আসে একটি শেয়াল।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনায় ২৬ মিনিট দেরিতে উড়োজাহাজটি আকাশে ওড়ে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “যেকোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে বিমানবন্দরের ‘অপারেশন জিপ’ রানওয়ে পরিদর্শন করে। সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটটি ফ্লাইটটি উড্ডয়নের আগেও পরিদর্শন করে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

“কিন্তু একেবারে ফ্লাই করার আগমুহূর্তে পাশের জঙ্গল থেকে একটা শেয়াল রানওয়েতে ঢুকে পড়ে। পাইলট কন্ট্রোল রুমে তথ্যটা জানানোর পর দ্রুত সেটিকে তাড়িয়ে দেওয়া হয়।”

ইব্রাহীম খলিল বলেন, বিভিন্ন সময়ে রানওয়েতে কুকুর চলে আসে। কিন্তু শেয়াল আসার ঘটনাটি খুবই বিরল। ফ্লাইটটি পরে বেলা ১২টা ৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এ ঘটনায় অন্য বিমান চলাচলে কোনো বিলম্ব হয়নি বলে জানান তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝