রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুদকের মামলায় ,অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মাসুদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০২ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৮:০৮ পিএম  (ভিজিট : ৭৫)
X

শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,ঋণ জালিয়াতিসহ নান অনিয়ম, দুর্নীতি এবং অগ্রণী ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংকেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে গত ৯ অক্টোবর অনুসন্ধান শুরু করে দুদক।

এছাড়া অগ্রণী ব্যাংক থেকে প্রায় ১৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৮ সেপ্টেম্বর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখা থেকে বিতরণ করা টিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণের ৫১ কোটি টাকা অসাধু উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করা হয়। বর্তমানে সুদে-আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।

গ্রেফতার ওবায়েদ উল্লাহ আল মাসুদ অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-২ এর সাবেক মহাব্যবস্থাপক ছিলেন। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

সংস্থাটি আরও জানায়, তদন্ত ও বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাকে মামলার বিচারাধীন এলাকা চট্টগ্রামের মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝